সিলেটের জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধীদের মেধা, কৌশল ও প্রতিভাকে মূল্যায়ন করতে তাদের সাফল্যগাথা জনসমক্ষে তুলে ধরতে হবে। এসব ব্যক্তির জীবনমান উন্নয়নে বৃদ্ধি করতে হবে গণসচেতনতা। সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল কর্মকাণ্ডে তাদেরকে করতে হবে সম্পৃক্ত। এজন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।
রবিবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জেলা কমিটি এবং সিলেট জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি সংগঠন সমূহের যৌথ উদ্যোগে এই কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশের সভাপতিত্বে ও সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র সিলেটের ব্যবস্থাপক মো লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) ফয়সল মাহমুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার লুৎফুর রহমান, সিলেট বিভাগীয় তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি, ইলেক্ট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি সালমা বাসিত, সিলেট ডিফারেন্ট ডিজএ্যাবল্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান হাসিব রাজা চৌধুরী, রহমানী প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু, জাতীয় প্রতিবন্ধী ফোরাম বিভাগীয় প্রতিনিধি ও জিডিএফর নির্বাহী জি ডি রুমু, সিএসআইডির প্রকল্প সমন্বয়কারী খ ম আবেদ উল্লাহ। আরো বক্তব্য রাখেন, প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মুহি উদ্দিন চৌধুরী, সুরমা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক এম আহমদ আলী, প্রতিবন্ধী নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মাসুম আহমদ চৌধুরী, সিলেট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুরাইয়া নাসরিন প্রমুখ। কুরআন থেকে তেলাওয়াত করেন, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো খলিলুর রহমান। গীতা পাঠ করেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ রায়।
এর আগে সকাল ১০টায় ‘সাদা ছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা পরিষদে গিয়ে শেষ হয়।