দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ৮ম হাবিব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকেটে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়।
৮ম হাবিব হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি দৌলা মিয়ার সভাপতিত্বে এবং বাহার উদ্দিন বাহার ও লায়েক আহমদের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন, জেলা পরিষদের সদস্য মো মতিউর রহমান মতি, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর তৌফিক বকস লিপন ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তকবিরুল ইসলাম পিন্টু
উদ্বোধনী খেলা খান মিল স্টোর ও সিলেট টাউন ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে খান মিল স্টোর ১-০ গোলে বিজয়ী হয়।