জুড়ীতে সিএনআরএসের নবপল্লব প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত November 14, 2025
জুড়ীতে সিএনআরএসের নবপল্লব প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

জুড়ী থেকে সংবাদদাতা : মৌলভীবাজারের জুড়ীতে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ-সিএনআরএসের উদ্যোগে নবপল্লব প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো সিরাজুল ইসলাম। এ সসময় ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদে কর্মরত কর্মকর্তাগণ, নবপল্লব প্রকল্পের ও কনসোর্টিয়াম সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সিএনআরএস নবপল্লব প্রকল্পের মনিটরিং অফিসার মো আশরাফুল ইসলাম জানান, এ প্রকল্প এফসিডিও দাতা সংস্থা দ্বারা পরিচালিত। প্রকল্পটি জুড়ী উপজেলার পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী, জায়ফরনগর ও সাগরনাল এই ৪ ইউনিয়নে কাজ করবে।
সভায় উপস্থিত সকলের কাছে নবপল্লব প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি সহযোগিতা কামনা করেন তিনি।
কেয়ার বাংলাদেশ প্রতিনিধি নাজমুল হাসান প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন। পরে ইউপি সদস্য ও সরকারি প্রতিনিধিগণ প্রকল্প বাস্তবায়নে মতামত প্রদান করেন।
পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো সিরাজুল ইসলাম নবপল্লব প্রকল্প বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করেন।