জামালগঞ্জ ও কসবায় ১৫২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

প্রকাশিত November 16, 2025
জামালগঞ্জ ও কসবায় ১৫২ কেজি গাঁজাসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সুনামগঞ্জের জামালগঞ্জ ও ব্রাহ্মবাড়িয়ার কসবা থেকে ১৫২ কেজি গাঁজাসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
র‌্যাব-৯ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে একজন নারীও রয়েছে।
র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (১৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে জামালগঞ্জ উপজেলা সদর বাজারের পুরাতন লেগুনা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার এবং তাদের নিকট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো জান্নাতুল ফেরদৌস (২৫, পিতা মো হানিফ শাহ, রামনগর, গাংনি, মেহেরপুর), রিপন চন্দ্র দাস (২৭, পিতা অনল চন্দ্র দাস, বেলঘর, মাধবপুর, হবিগঞ্জ) ও মো মোজাম্মেল হক (৩১, পিতা মো ফুরুক মিয়া, নারাইনপুর, মাধবপুর, হবিগঞ্জ)।
একই দিন বিকেল সাড়ে ৩টার দিকে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জেলার কসবা উপজেলার চাঁনখোলা এলাকায় অভিযান চালিয়ে ১৪০ কেজি গাঁজাসহ মো মেহেদী হাসানকে (২৪, পিতা মনির হোসেন, ব্যাপারীপাড়া, সদর, ঝিনাইদহ) গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।