জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসানের বাবার স্বীকারোক্তি

প্রকাশিত March 15, 2018
জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসানের বাবার স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুল হাসানের বাবা হাফিজ আতিকুর রহমান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
অন্যদিকে ফয়জুল হাসানের মামা সুনামগঞ্জ জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমানকে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।
পুুলিশ ৫ দিনের রিমান্ড শেষে দুই জনকে বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম তৃতীয় আদালতে হাজির করা হলে বিচারক হরিদাস কুমারের কাছে ফয়জুল হাসানের বাবা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার সম্মতি প্রকাশ করেন।
পরে হাফিজ আতিকুর রহমানের জবানবন্দি নেয়া হয়। এর আগে বিচারক ফজলুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।