শহীদ বুদ্ধিজীবী দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর/২৯ অগ্রহায়ণ) সকাল ১০টায় সিলেট মহানগরীর চৌহাট্টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এই ফুলেল শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, জ্যেষ্ঠ সদস্য ইউএনবির জেলা প্রতিনিধি মোহাম্মদ মহসীন, কার্যনির্বাহী পরিষদের সদস্য রনজিত সিংহ, সদস্য দৈনিক যুগান্তরের সিনিয়র ফটো সাংবাদিক মামুন হাসান, সদস্য চ্যানেল টোয়েন্টিফোর প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল, সদস্য আজকের সিলেট.কমের সহকারী সম্পাদক এস এম মিজানুর রহমান, সদস্য মোজাম্মেল হক, অফিস সহকারী সাদিকুর রহমান প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি