জগন্নাথপুর প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় উপজেলার ৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে স্বাধীন বাংলা কাবাডি ক্লাব ইকড়ছই চ্যাম্পিয়ন হয়।
প্রতিযোগিতা দেখতে মাঠে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, পৌর মেয়র আব্দুল মনাফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, থানার ওসি তদন্ত নবগোপাল দাশ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশাহিদ মিয়া ও সাংবাদিক জহিরুল ইসলাম লাল।