চ্যানেল আইয়ের প্রকৃতি মেলার সাফল্য কামনায় সিলেটে শোভাযাত্রা

প্রকাশিত January 5, 2018
চ্যানেল আইয়ের প্রকৃতি মেলার সাফল্য কামনায় সিলেটে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় আয়োজিত চ্যানেল আইয়ের প্রকৃতি মেলার সাফল্য কামনা করে সিলেটে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে শোভাযাত্রাটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে অংশ নেন, সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ বেতারের পরিচালক মির শাহআলম, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
এর আগে চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।