বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও ভবিষৎ করণীয় নিয়ে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সিডনির রকডেলে পালকি ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
বিএনপি অস্ট্রেলিয়ার সভাপতি মো মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাযহারুল ইসলাম দোলন। সাংগঠনিক সম্পাদক এ এন এম মাসুমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক আহবায়ক মো দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো লুৎফুল কবির, মো জামিল হোসাইন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক তারিক উল ইসলাম তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সুমন, সাংগঠনিক সম্পাদক মো নাসিম উদ্দিন আহম্মেদ, কোষাধ্যক্ষ কামরুল হাসান আজাদ, বিএনপি ভিক্টোরিয়া স্টেটের প্রধান উপদেষ্টা মো জালাল উদ্দিন কুমু, সভাপতি মো শরীফ আল মামুন দোলন, সাধারণ সম্পাদক তৌহিদ পাটওয়ারী, যুবদল অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক খাইরুল কবির পিন্টু, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মৌহাইমেন খান মিশু, বিএনপির সমাজকল্যাণ সম্পাদক এস এম খালেদ, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, নিউ সাউথওয়েলস বিএনপির সাধারণ সম্পাদক অনুপ আন্তনী গোমেজ, যুবদলের সাংগঠনিক সম্পাদক জেবল হক জাবেদ, স্বেচ্ছাসেবক দলের মো জুমান হোসেন, মো দিলোয়ার হোসেন, মো মতিয়ার রহমান, সাহাবুর রহমান ও মো হাবিব মিয়া।
প্রধান অতিথি ড মাযহারুল ইসলাম দোলন বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষৃ, গণতন্ত্র ও স্বার্বভৌমত্বের প্রতীক। খালেদা জিয়াকে কারাদণ্ড, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে মিথ্যা মামলা ও গ্রেফতার, সভা-সমাবেশ করতে না দেয়া ও বিরোধী দলের আলোচনার দাবি প্রত্যাখ্যান করে দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
তিনি বলেন, দেশে বিদেশে ঐক্যবদ্ধভাবে আন্দোলন আরো বেগবান না করলে বাংলাদেশে গণতন্ত্র, মানুষের ভোটারধিকার ও আইনের শাসন কখনো ফিরে পাওয়া যাবেনা।