খালেদা জিয়া একটি আদর্শের নাম : ফয়সল আহমদ চৌধুরী

প্রকাশিত January 12, 2026
খালেদা জিয়া একটি আদর্শের নাম : ফয়সল আহমদ চৌধুরী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বেগম খালেদা জিয়া কেবল আপসহীন নেতা নন-তিনি একটি আদর্শের নাম। তার নাম ও আদর্শকে সর্বশক্তি নিয়োগ করেও ফ্যাসিবাদী স্বৈরাচার মুছতে পারেনি। বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের আলো আগামী প্রজন্মকে পথ দেখাবে, দেশ ও মানুষের জন্য লড়াই করে যেতে প্রেরণা যোগাবে। যতদিন গণতন্ত্রের সূর্য উঠবে, খালেদা জিয়ার নাম ততদিন তার আভায় উজ্জ্বল থাকবে।
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় রবিবার (১১ জানুয়ারি) রাত ৯টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দল আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন লক্ষীপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জুয়েল আহমদ চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হুসেন খান জাকির, উপজেলা যুবদলের আহবায়ক শাহজাহান আহমদ, শামিম আহমদ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক একরাম উদ্দিন, মাসুদ আহমেদ, লায়েস আহমদ, আবুল হুসেন, জিরা মিয়া, শাহীন আহমদ, খসরু মিয়া, জসিম উদ্দিন, জামাল আহমদ, সামছু মিয়া, কটু মিয়া, বেলাল আহমদ, নিমার আলী, শিপলু, জয়নাল আহমদ, মলিক আহমদ, আসাব আলী, রুহুল, জুয়েল আহমদ ও কামাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ। সংবাদ বিজ্ঞপ্তি