খাদিজার উপর হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন ও সভা

প্রকাশিত October 15, 2016
খাদিজার উপর হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন ও সভা

সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার প্যারিসের গার্দ নর্দের ক্যাফে প্যারিস বাংলা রেস্টুরেন্টের হলরুমে সামাজিক সংগঠন বন্ধুমহলের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিটি নেতা সিরাজুর রহমান। সভাপতিত্ব করেনকমিউনিটি নেতা মাহাবুবুর বকুল। নাজমুল ইসলাম সায়েমের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আলী আহমদ, এনাম উদ্দিন, বাদল মিয়া, আব্দুল্লাহ আল তায়েফ, আক্তারুজ্জামান সাগর,কানু মিয়া, জায়েদ, মনোয়ার হোসেইন মুজাহিদ ও জসিম উদ্দিন।