ওসমানী বিমানবন্দরে মিসবাহ সিরাজকে সংবর্ধনা দেবে সিলেট আওয়ামী লীগ

প্রকাশিত October 25, 2016
ওসমানী বিমানবন্দরে মিসবাহ সিরাজকে সংবর্ধনা দেবে সিলেট আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে টানা তৃতীয়বারের মতো সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেটের কৃতিসন্তান অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ সংবর্ধনা দেবে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় (২৭ অক্টোবর) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে এ সংবর্ধনা জ্ঞাপন করা হবে।
আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এক বিবৃতিতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা, ওয়ার্ড ও ইউনিয়ন সহ সকল পর্যায়ের নেতাকর্মী এবং সমর্থক-শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।