ঐতিহাসিক সাতই মার্চ উদযাপনে সারা দেশে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত March 6, 2018
ঐতিহাসিক সাতই মার্চ উদযাপনে সারা দেশে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : বুধবার ঐতিহাসিক সাতই মার্চ। ১৯৭১ সালের এ দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্ধারণ করে দিয়েছিলেন, বাঙালির চূড়ান্ত লক্ষ্য। দিয়েছিলেন, সেই লক্ষ্য অর্জনের সুস্পষ্ট নির্দেশনা। বজ্রকণ্ঠে ঘোষণা করেছিলেন, ‘এবারের সংগ্রাম আমদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’
কবির ভাষায় সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের।
বঙ্গবন্ধুর এই কালজয়ী ভাষণই ছিল, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত দিকনির্দেশনা। এই নির্দেশনাতেই পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত করে বাঙালির স্বাধীন স্বদেশ প্রতিষ্ঠা, লাল সবুজের পতাকা অর্জন।
বাঙালির জাতির জনকের ঐতিহাসিক এ ভাষণ এখন স্বাধীনতাকামী, মুক্তিকামী সকল মানুষের প্রেরণা যোগায়। তাই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের মর্যাদা লাভ করেছে।
ঐতিহাসিক সাতই মার্চ উদযাপনে সারাদেশে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিলেটে সকাল ১০টায় কেন্দ্রীয় শহিদমিনারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদেন করা হবে।