এসএমপির ‘ডেভিল হান্ট টু’ অভিযানে দু’দিনে গ্রেফতার ৬ জন

প্রকাশিত December 14, 2025
এসএমপির ‘ডেভিল হান্ট টু’ অভিযানে দু’দিনে গ্রেফতার ৬ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপির ‘ডেভিল হান্ট টু’ অভিযানে ছয় জন গ্রেফতার হয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) ও রবিবার (১৪ ডিসেম্বর) সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন আওয়ামী লীগের সক্রিয় সদস্য তায়েফ আহমদ (৩৬, পিতা মৃত ইসহাক মিয়া, কায়স্থরাইল, কনকর্ড আ/এ, দক্ষিণ সুরমা, সিলেট), মো ফেরদৌস রহমান (২৩, পিতা মৃত মিটু মিয়া ভাটিপাড়া, দিরাই, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা হাউজিং এস্টেট সিলেট), স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য তানজির আলী (৩৫, পিতা খুরশিদ আলী, সোনাতলা, জালালাবাদ, সিলেট), মোগলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আবিদুর রহমান আবিল (৪৬, পিতা মৃত সাজিদ আলী, জাহানপুর, মোগলাবাজার, সিলেট), ২৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মুমিন (৩৫, পিতা মৃত আনছার আলী, নোয়াগাঁও, সাদিপুর, সিলেট) ও মহানগর যুবলীগের সক্রিয় সদস্য মো তুহেল আহমেদ (৩৩, পিতা মৃত তাজ উদ্দিন, মেন্দিবাগ, সিলেট)।
গ্রেফতারকৃতরা বিস্ফোরক উপাদানাবলী আইন, সন্ত্রাস বিরোধী আইন ও পেনাল কোড মামলার সন্দিগ্ধ আসামি বলে এসএমপির মিডিয়া সেল জানিয়েছে।
তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।