আমেরিকায় সুনামগঞ্জ সমিতির আলোচনা ইফতার মাহফিল ও দোয়া

প্রকাশিত May 21, 2018
আমেরিকায় সুনামগঞ্জ সমিতির আলোচনা ইফতার মাহফিল ও দোয়া

সুনামগঞ্জ জেলা সমিতি যুক্তরাষ্ট্র ইনকের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মারুফ চৌধুরী। পরিচালনায় ছিলেন, ডি অসিত চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনপ্রিয় লেখিকা পরাগ চৌধুরী, ঢাকার ইডেন কলেজের সহযোগী অধ্যাপক আ স ম এ কে সাবরি, আইয়ূব আলী, জোসেফ চৌধুরী, আব্দুল মন্নাফ, তালুকদার শামসুজ্জোহা ডন, সৈয়দ জামিল, আবুল হাসান, গনি মিয়া, বাচ্চু পাঠান ও জাফরুন কুসুম।
আলোচনা সভায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি নূরুল ইসলাম চৌধুরী ও সংগঠনের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক সম্পাদক শান্তুনু চৌধুরী মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।